শনি–বৃহস্পতি, সকাল ৯টা–সন্ধ্যা ৬টাeomsbd@gmail.com+880 1911-770904ট্যাক্স ও ভ্যাট →
ইওএমএস হিসাবহিসাব · অডিট সাপোর্ট · অটোমেশন হোয়াটসঅ্যাপ
  1. হোম
  2. আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

হিসাবের অভিজ্ঞতা আর সফটওয়্যারের দক্ষতা, এক টিমে।

ইওএমএস হিসাব হলো EOMSBD-এর হিসাব ও অ্যাকাউন্টস সার্ভিস। আমাদের অ্যাকাউন্টস টিম ২০১৩ সাল থেকে অডিট, ফাইনাল একাউন্টস আর হিসাবের কাজ করছে: খাদ্য ও কৃষিপণ্য গ্রুপ, অটোমোবাইল, টেক্সটাইল, ব্যাংক, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন আর ট্রেডিং ব্যবসায়। EOMSBD-এর সফটওয়্যার টিম ব্যবসার জন্য ERP, ইনভেন্টরি আর অ্যাকাউন্টিং সফটওয়্যার বানায়।

আমরা যা বিশ্বাস করি

  • প্রথমে কাগজ ঠিক। অডিটের বেশিরভাগ সমস্যা শুরু হয় হারানো ভাউচার, না মেলা ব্যাংক স্টেটমেন্ট আর রেজিস্টার না থাকা থেকে। আমরা আগে সেটা ঠিক করি।
  • পরিষ্কার দাম। কাজ শুরুর আগে লিখিত প্রস্তাব, তাতে দাম, সময় আর আপনার কাছ থেকে কী লাগবে সব থাকে।
  • একবার কাজ, বারবার সুবিধা। রেজিস্টার, টেমপ্লেট আর সফটওয়্যার রেখে যাই, যাতে পরের বছর কাজ সহজ হয়।
  • গোপনীয়তা। ক্লায়েন্টের অনুমতি ছাড়া নাম বা তথ্য কোথাও ব্যবহার করি না। তাই এই সাইটে কেস স্টাডিগুলো নাম ছাড়া দেওয়া।

অডিট কে করে?

বাংলাদেশে কোম্পানির অডিট রিপোর্ট আর DVC শুধু ICAB-নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম দিতে পারে। আমরা হিসাব, ফাইনাল একাউন্টস আর অডিটের সব কাগজ রেডি করি। অডিট করে আমাদের পার্টনার ফার্ম। কাজ নিশ্চিত হলে প্রস্তাবে ফার্মের নাম ও নিবন্ধন নম্বর জানিয়ে দিই।

ট্যাক্স ও ভ্যাট

আয়কর রিটার্ন, ভ্যাট রেজিস্ট্রেশন ও মাসিক রিটার্নের কাজ দেখতে tax.eomsbd.com।

ক্যাপাবিলিটি প্রোফাইল ডাউনলোড (PDF, English)

কলহোয়াটসঅ্যাপ