মাসিক হিসাব রাখার সার্ভিসে আমরা প্রতি মাসে আপনার বিক্রি, কেনা, খরচ আর ব্যাংকের লেনদেন বইয়ে তুলি, ব্যাংক স্টেটমেন্টের সাথে মেলাই, পাওনা-দেনার তালিকা হালনাগাদ রাখি, আর মাস শেষে এক পাতার লাভ-ক্ষতি রিপোর্ট দিই। বছর শেষে এই বই থেকেই ফাইনাল একাউন্টস আর অডিট হয়, তাই ডিসেম্বর বা জুনে আর তাড়াহুড়ো লাগে না।
আমাদের টিম অনেক SME-এর ফাইনাল একাউন্টস করেছে এমন অবস্থা থেকে, যেখানে সারা বছর কোনো বই ছিল না। একটা ম্যানুফ্যাকচারারের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট বিশ্লেষণে দেখা গেছে, বছরে কোটি টাকার কাছাকাছি জমা আর খরচ বইয়ের সাথে মেলেনি। মাসে মাসে বই রাখলে এই অবস্থা হয় না।
এই পাতায় যা আছে
প্রতি মাসে যা করি
- বিক্রি, কেনা, খরচ আর অন্যান্য ভাউচার বইয়ে তোলা
- সব ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক রিকনসিলিয়েশন
- কাস্টমারভিত্তিক পাওনা আর সরবরাহকারীভিত্তিক দেনার তালিকা
- বেতন শিট থেকে বেতনের এন্ট্রি, উৎসে কাটা কর আলাদা করা
- মাস শেষে লাভ-ক্ষতি, নগদ অবস্থা আর বড় পাওনা-দেনার এক পাতার রিপোর্ট
- ভ্যাট রিটার্নের জন্য বিক্রি আর কেনার তালিকা (রিটার্ন জমার কাজ tax.eomsbd.com টিম দেখে)
আপনি কীভাবে কাগজ পাঠাবেন
মাসে একবার বা দুবার ভাউচার, চালান আর ব্যাংক স্টেটমেন্ট ছবি বা স্ক্যান করে WhatsApp বা ইমেইলে পাঠালেই চলে। বড় কোম্পানির ক্ষেত্রে আমাদের লোক মাসে নির্দিষ্ট দিনে অফিসে যায়। কাগজ কম থাকলে বা অস্পষ্ট হলে আমরা তালিকা করে জানাই কী লাগবে।
| কাগজ | কতবার |
|---|---|
| ব্যাংক স্টেটমেন্ট (সব অ্যাকাউন্ট) | মাসে একবার |
| বিক্রির চালান বা বিক্রির রিপোর্ট | মাসে একবার |
| কেনার চালান ও বিল | মাসে একবার বা দুবার |
| খরচের ভাউচার, ইউটিলিটি বিল | মাসে একবার |
| বেতন শিট | মাসে একবার |
কাজটা আমাদের দিয়ে করাতে চান?
হোয়াটসঅ্যাপে আপনার অবস্থা জানান, কী লাগবে আর কত দিন লাগবে পরিষ্কার করে বলে দেব।
কোন সফটওয়্যারে বই রাখা হয়
আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার থাকলে সেটাতেই রাখি। না থাকলে আমাদের নিজেদের সিস্টেমে রাখি, আর আপনাকে দেখার লগইন দিই। চাইলে কাজ ছাড়ার সময় পুরো বই Excel-এ দিয়ে দিই, তাই আপনার ডেটা কখনো আটকে থাকে না।
দাম কীসে নির্ভর করে
- মাসে কতগুলো লেনদেন (ভাউচার আর ব্যাংক এন্ট্রি)
- ব্যাংক অ্যাকাউন্ট আর ব্যবসার শাখা কতগুলো
- আমদানি-রপ্তানি বা LC আছে কিনা
- কাগজ পাঠানো হয় নাকি আমাদের লোক অফিসে যায়
কাজের ধাপ
- প্রথম আলাপব্যবসার ধরন, মাসিক লেনদেনের আনুমানিক সংখ্যা আর এখন হিসাব কীভাবে রাখা হয় বুঝে নিই।
- শুরুর ব্যালেন্সশেষ অডিটেড বিবরণী বা শুরুর তারিখের ব্যাংক ব্যালেন্স, পাওনা-দেনা আর স্টক থেকে বই শুরু।
- মাসিক কাজআপনার পাঠানো কাগজ থেকে এন্ট্রি, রিকনসিলিয়েশন আর তালিকা।
- মাসিক রিপোর্টমাস শেষের ১০ দিনের মধ্যে এক পাতার রিপোর্ট আর প্রশ্নের তালিকা।
- বছর শেষএই বই থেকে ফাইনাল একাউন্টস আর অডিট।
সাধারণ প্রশ্নোত্তর
আমার ব্যবসা ছোট। তাও কি এই সার্ভিস নেওয়া যায়?
যায়। লেনদেন কম হলে দামও কম। খুব ছোট দোকানের জন্য আমাদের ফ্রি দোকানের হিসাব টেমপ্লেট বা Excel ERP দিয়ে শুরু করাই ভালো।
আগের কয়েক মাস বা বছরের বই নেই। কী করব?
আগে পুরনো বই ঠিক করা দিয়ে বাকি সময়ের হিসাব দাঁড় করাই, তারপর মাসিক সার্ভিস শুরু হয়।
আমার তথ্য কে দেখবে?
আমাদের নির্দিষ্ট একজন অ্যাকাউন্ট্যান্ট আর একজন রিভিউয়ার। কাজ শুরুর আগে গোপনীয়তার চুক্তি করি।
ভ্যাট রিটার্নও কি আপনারা জমা দেন?
বইয়ের বিক্রি আর কেনার তালিকা আমরা তৈরি করি। রিটার্ন জমার কাজ আমাদের সহযোগী tax.eomsbd.com টিম করে, তাই দুটো হিসাব এক থাকে।
আপনার হিসাবের কাজ নিয়ে কথা বলুন
প্রথম আলাপ ফ্রি। কাজ শুরুর আগে লিখিত দাম ও সময় পাবেন।
সম্পর্কিত পাতা
ফাইনাল একাউন্টস তৈরি
ব্যালেন্স শিট, আয় বিবরণী, নগদ প্রবাহ, নোটস আর ফিক্সড অ্যাসেট শিডিউল।
সার্ভিসপুরনো বই ঠিক করা: কয়েক বছরের বাকি হিসাব
কয়েক বছরের বাকি বই, ট্রায়াল ব্যালেন্স আর ফাইনাল একাউন্টস একসাথে।
সার্ভিসঅডিটের প্রস্তুতি ও অডিট কো-অর্ডিনেশন
ট্রায়াল ব্যালেন্স পরিষ্কার, রিকনসিলিয়েশন, কনফার্মেশন, শিডিউল আর অডিটরের সব কাগজ।
Excel ERPExcel ERP: দোকানের হিসাব রাখার সফটওয়্যার
বিক্রি, কেনা, স্টক, বাকি আর লাভ-ক্ষতি এক Excel ফাইলে। ছোট দোকানের জন্য, ৳২,৯৯৯।
লিখেছে ইওএমএস হিসাব অ্যাকাউন্টস টিম। সর্বশেষ পর্যালোচনা: । আইন, অর্থ আইন, SRO আর সার্কুলারে নিয়ম বদলায়। এখানে দেওয়া হার ও সীমা কাজে লাগানোর আগে সর্বশেষ সরকারি সূত্র মিলিয়ে নিন।