শনি–বৃহস্পতি, সকাল ৯টা–সন্ধ্যা ৬টাeomsbd@gmail.com+880 1911-770904ট্যাক্স ও ভ্যাট →
ইওএমএস হিসাবহিসাব · অডিট সাপোর্ট · অটোমেশন হোয়াটসঅ্যাপ
  1. হোম
  2. অটোমেশন
  3. ইনভেন্টরি কাউন্ট অ্যাপ

ইনভেন্টরি কাউন্ট অ্যাপ

কাগজের কাউন্ট শিট টাইপ করতে আর দুই দিন নয়। গোনা শেষ হওয়ার আগেই জানবেন কোথায় অমিল।

সংক্ষেপে উত্তর

ইনভেন্টরি কাউন্ট অ্যাপে প্রতিটা কাউন্ট দল ফোনে আইটেমের বারকোড বা QR স্ক্যান করে পরিমাণ লেখে। সব দলের গণনা সাথে সাথে এক জায়গায় জমা হয় আর বইয়ের স্টকের সাথে মিলে যায়। বড় অমিল হলে অ্যাপ সেই আইটেম আবার গুনতে বলে। শেষে আইটেম ও শ্রেণিভিত্তিক ভ্যারিয়েন্স রিপোর্ট আর অ্যাডজাস্টমেন্ট জার্নালের খসড়া পাওয়া যায়।

কাগজে কাউন্ট করলে সবচেয়ে বেশি সময় যায় পরের কাজে: শিটগুলো টাইপ করা, একক মেলানো, বইয়ের সাথে তুলনা করা। ততক্ষণে মাল চলাচল আবার শুরু হয়ে যায়, তাই বড় অমিল পেলেও আর আবার গোনা যায় না। আমাদের টিম একটা টেক্সটাইল কারখানার কাউন্টে ঠিক এই সমস্যা দেখেছে। অ্যাপটা সেখান থেকেই।

অ্যাপটা আমরা প্রতিটা কোম্পানির আইটেম তালিকা, গুদাম আর কাউন্টের নিয়ম ধরে সাজিয়ে চালু করি। সবার জন্য খোলা লাইভ ডেমো এখনো তৈরি হচ্ছে। আপনার বছর শেষের কাউন্টের আগে আপনার নিজের আইটেম তালিকা দিয়ে ডেমো দেখাতে পারি।

এই পাতায় যা আছে
  1. কাউন্টের দিন অ্যাপ যা করে
  2. রিপোর্ট
  3. সারা বছর সাইকেল কাউন্ট
  4. দাম ও চালু করা
  5. সাধারণ প্রশ্ন

কাউন্টের দিন অ্যাপ যা করে

  1. কাউন্টের আগে বইয়ের স্টক তালিকা তোলা হয় (Excel/CSV বা ERP থেকে), সাথে জোন আর দল ভাগ
  2. প্রতিটা দল নিজের জোনের আইটেম স্ক্যান করে পরিমাণ লেখে; বারকোড না থাকলে তালিকা থেকে বেছে নেয়
  3. অ্যাপ একই আইটেম দুবার গোনা হলে বা একক না মিললে সতর্ক করে
  4. সুপারভাইজার লাইভ দেখেন কোন জোনে কত শতাংশ গোনা হয়েছে আর কোথায় বড় অমিল
  5. নির্দিষ্ট সীমার বেশি অমিল হলে আইটেমটা দ্বিতীয় গণনার তালিকায় যায়, অন্য দল গোনে
  6. কাউন্ট বন্ধ হলে চূড়ান্ত ভ্যারিয়েন্স রিপোর্ট আর অ্যাডজাস্টমেন্টের খসড়া তৈরি হয়

রিপোর্ট

রিপোর্টকী দেখায়
ভ্যারিয়েন্স (আইটেমভিত্তিক)বইয়ের পরিমাণ, গোনা পরিমাণ, শর্ট/এক্সেস, মূল্য
ভ্যারিয়েন্স (শ্রেণিভিত্তিক)কাঁচামাল, প্যাকিং, স্পেয়ার, WIP, ফিনিশড গুডস ধরে মোট
কাউন্ট লগকোন দল, কখন, কোন আইটেম গুনেছে; দ্বিতীয় গণনার ইতিহাস
অচল ও নষ্ট মালচিহ্নিত আইটেম, ছবি আর মন্তব্যসহ
অ্যাডজাস্টমেন্ট জার্নালঅনুমোদনের পর ERP-তে তোলার মতো ফাইল

কাজটা আমাদের দিয়ে করাতে চান?

হোয়াটসঅ্যাপে আপনার অবস্থা জানান, কী লাগবে আর কত দিন লাগবে পরিষ্কার করে বলে দেব।

হোয়াটসঅ্যাপ করুন

সারা বছর সাইকেল কাউন্ট

একই অ্যাপ দিয়ে বছর শেষের বড় কাউন্টের বাইরে প্রতি মাসে কিছু আইটেম গোনা যায় (সাইকেল কাউন্ট)। এতে বছর শেষে বড় অমিলের ঝুঁকি কমে, আর অডিটরকে দেখানো যায় যে সারা বছর স্টকের নিয়ন্ত্রণ ছিল। অ্যাপে রি-অর্ডার লেভেলের সতর্কতাও যোগ করা যায়, যেটার অভাব আমরা একাধিক অডিট ফাইন্ডিংয়ে দেখেছি।

দাম ও চালু করা

প্রথমবার সাধারণত আমাদের বছর শেষের কাউন্ট সার্ভিসের সাথে অ্যাপটা ব্যবহার হয়: আমাদের দল আপনার স্টোরের লোকজনকে নিয়ে অ্যাপে গোনে। পরের বছর থেকে আপনার টিম নিজেই চালায়, বার্ষিক লাইসেন্সে। দাম নির্ভর করে আইটেম, গুদাম আর ব্যবহারকারীর সংখ্যার উপর।

সাধারণ প্রশ্নোত্তর

আমাদের আইটেমে বারকোড নেই। তাও চলবে?

চলবে। আইটেম তালিকা থেকে খুঁজে বা কোড লিখে গোনা যায়। চাইলে আমরা বিন বা র‍্যাকের জন্য QR লেবেল প্রিন্ট করে দিই, যাতে পরের বছর স্ক্যান করা যায়।

কত দল একসাথে গুনতে পারে?

যত দল দরকার। প্রতিটা দলের ফোনে আলাদা লগইন থাকে, সব গণনা এক জায়গায় জমা হয়।

WIP কীভাবে গোনা হয়?

WIP-এর জন্য ধাপভিত্তিক তালিকা রাখা যায়, যেমন কাটিং, সেলাই, ফিনিশিং। প্রতিটা ধাপে কত শতাংশ সম্পন্ন ধরা হবে তা কাউন্টের আগে ম্যানেজমেন্ট ঠিক করে।

আপনার হিসাবের কাজ নিয়ে কথা বলুন

প্রথম আলাপ ফ্রি। কাজ শুরুর আগে লিখিত দাম ও সময় পাবেন।

হোয়াটসঅ্যাপে শুরু করুন

লিখেছে ইওএমএস হিসাব অ্যাকাউন্টস টিম। সর্বশেষ পর্যালোচনা: । আইন, অর্থ আইন, SRO আর সার্কুলারে নিয়ম বদলায়। এখানে দেওয়া হার ও সীমা কাজে লাগানোর আগে সর্বশেষ সরকারি সূত্র মিলিয়ে নিন।

কলহোয়াটসঅ্যাপ