শনি–বৃহস্পতি, সকাল ৯টা–সন্ধ্যা ৬টাeomsbd@gmail.com+880 1911-770904ট্যাক্স ও ভ্যাট →
ইওএমএস হিসাবহিসাব · অডিট সাপোর্ট · অটোমেশন হোয়াটসঅ্যাপ
  1. হোম
  2. অটোমেশন
  3. ফিক্সড অ্যাসেট রেজিস্টার সফটওয়্যার

ফিক্সড অ্যাসেট রেজিস্টার সফটওয়্যার

প্রতিটা এসেটে একটা QR ট্যাগ। ফোনে স্ক্যান করলেই জানা যায় এসেটটা কী, কোথায় থাকার কথা, কার দায়িত্বে আর বইয়ে এখন কত মূল্য।

সংক্ষেপে উত্তর

এই সফটওয়্যারে কোম্পানির সব ফিক্সড অ্যাসেট এক রেজিস্টারে থাকে, প্রতিটার QR ট্যাগসহ। ফোনে ট্যাগ স্ক্যান করে বছর শেষের ভেরিফিকেশন হয়। স্ট্রেইট লাইন বা রিডিউসিং ব্যালেন্সে, হিসাব আর ট্যাক্স দুই হারেই ডেপ্রিসিয়েশন নিজে থেকে হিসাব হয়। অডিটরের জন্য শ্রেণিভিত্তিক শিডিউল আর ভেরিফিকেশন রিপোর্ট এক ক্লিকে বের হয়।

লাইভ ডেমো চালিয়ে দেখুন → নমুনা ডেটায় ১৪টা এসেট আছে। এসেট যোগ করুন, QR ট্যাগ প্রিন্ট করুন, ফোনে স্ক্যান করে ভেরিফাই করুন, ডেপ্রিসিয়েশন শিডিউল দেখুন।

সফটওয়্যারটা আমরা বানিয়েছি অডিটের অভিজ্ঞতা থেকে। আমাদের টিম যতগুলো কোম্পানির ফিক্সড অ্যাসেট শিডিউল নিয়ে কাজ করেছে, প্রায় সবখানে সমস্যা ছিল একই: শ্রেণিভিত্তিক অঙ্ক আছে, কিন্তু এসেটভিত্তিক তালিকা, জায়গা আর দায়িত্বের তথ্য নেই।

এই পাতায় যা আছে
  1. যা যা করা যায়
  2. কারা ব্যবহার করে
  3. কীভাবে চালু হয়
  4. আপনার ERP-এর সাথে
  5. সাধারণ প্রশ্ন

যা যা করা যায়

ফিচারকী কাজে লাগে
এসেটভিত্তিক রেজিস্টারট্যাগ, নাম, সিরিয়াল, শ্রেণি, ইউনিট, জায়গা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সরবরাহকারী, চালান, ক্রয়ের তারিখ ও মূল্য
QR ট্যাগ প্রিন্টএক পাতায় অনেকগুলো ট্যাগ; স্টিকার বা মেটাল ট্যাগে প্রিন্ট
মোবাইলে ভেরিফিকেশনফোনের ক্যামেরায় স্ক্যান করে ঠিক আছে, জায়গা বদল, নষ্ট বা পাওয়া যায়নি চিহ্নিত করা; ছবি তুলে রাখা
স্থানান্তর ও হস্তান্তরএক ইউনিট থেকে আরেক ইউনিটে নেওয়া বা দায়িত্ব বদলের রেকর্ড, অনুমোদনসহ
অটো ডেপ্রিসিয়েশনSL বা RB, পূর্ণ বছর বা মাস অনুপাত নীতি, হিসাব আর আয়কর আইনের আলাদা হার
বিক্রি ও বাতিলবিক্রির লাভ-ক্ষতি, রাইট-অফ, ইমপেয়ারমেন্ট
রিপোর্টশ্রেণিভিত্তিক শিডিউল (নোটের ফরম্যাটে), ভেরিফিকেশন রিপোর্ট, ডেফার্ড ট্যাক্সের জন্য হিসাব-ট্যাক্স পার্থক্য, Excel রপ্তানি

কারা ব্যবহার করে

  • অ্যাকাউন্টস টিম: ডেপ্রিসিয়েশন, শিডিউল আর অডিটের কাগজ
  • অ্যাডমিন ও মেইনটেন্যান্স: কোন এসেট কোথায়, কার কাছে
  • ইউনিট ম্যানেজার: নিজের ইউনিটের এসেট তালিকা আর ভেরিফিকেশন
  • অডিটর: শুধু-দেখার অনুমতিতে রেজিস্টার আর রিপোর্ট

কাজটা আমাদের দিয়ে করাতে চান?

হোয়াটসঅ্যাপে আপনার অবস্থা জানান, কী লাগবে আর কত দিন লাগবে পরিষ্কার করে বলে দেব।

হোয়াটসঅ্যাপ করুন

কীভাবে চালু হয়

সাধারণত আমাদের ফিক্সড অ্যাসেট ভেরিফিকেশন কাজের সাথে সফটওয়্যারটা চালু হয়: আমরা রেজিস্টার পরিষ্কার করি, ট্যাগ লাগাই, প্রথম ভেরিফিকেশন করি, তারপর সফটওয়্যারটা আপনার টিমের হাতে দিই। আপনার রেজিস্টার আগে থেকে পরিষ্কার থাকলে Excel থেকে সরাসরি তুলে দিই।

সফটওয়্যার আমাদের ক্লাউডে, অথবা আপনার নিজের সার্ভারে বসানো যায়। দাম নির্ভর করে এসেটের সংখ্যা, ইউনিটের সংখ্যা আর কোথায় বসানো হবে তার উপর।

আপনার ERP-এর সাথে

রেজিস্টারের ডেটা Excel বা CSV-তে আনা-নেওয়া যায়, তাই যেকোনো ERP বা অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে চলে। ডেপ্রিসিয়েশনের মাসিক বা বার্ষিক জার্নাল এন্ট্রি ফাইল হিসেবে বের করে আপনার ERP-তে তোলা যায়। API থাকলে সরাসরি সংযোগও সম্ভব।

সাধারণ প্রশ্নোত্তর

ইন্টারনেট ছাড়া কি স্ক্যান করা যাবে?

কারখানার ভেতরে নেটওয়ার্ক দুর্বল হলে ফোনে অফলাইনে স্ক্যান জমা রাখার ব্যবস্থা করা যায়। নেটওয়ার্ক পেলে ডেটা মূল রেজিস্টারে চলে যায়।

কোন ফোনে চলবে?

Android বা iPhone, যেকোনো আধুনিক ফোনের ব্রাউজারে। আলাদা অ্যাপ ইনস্টল না করেও চলে।

কত এসেট রাখা যায়?

এসেটের সংখ্যায় কারিগরি সীমা নেই। কয়েক হাজার এসেটের রেজিস্টারও স্বাভাবিকভাবে চলে।

ডেমোতে যা দেখছি, আসল সফটওয়্যার কি একই?

ডেমোতে মূল কাজগুলো দেখানো হয়েছে: রেজিস্টার, QR ট্যাগ, স্ক্যান করে ভেরিফিকেশন আর ডেপ্রিসিয়েশন। আপনার কোম্পানির জন্য চালু করার সময় এর সাথে ব্যবহারকারী আর অনুমতি, অনুমোদনের ধাপ, ছবি, স্থানান্তর, বিক্রি-বাতিল আর ট্যাক্স রেজিস্টার আপনার নিয়ম ধরে যোগ করে দিই।

আপনার রেজিস্টার দিয়ে ডেমো দেখতে চান?

প্রথম আলাপ ফ্রি। কাজ শুরুর আগে লিখিত দাম ও সময় পাবেন।

হোয়াটসঅ্যাপে শুরু করুন

লিখেছে ইওএমএস হিসাব অ্যাকাউন্টস টিম। সর্বশেষ পর্যালোচনা: । আইন, অর্থ আইন, SRO আর সার্কুলারে নিয়ম বদলায়। এখানে দেওয়া হার ও সীমা কাজে লাগানোর আগে সর্বশেষ সরকারি সূত্র মিলিয়ে নিন।

কলহোয়াটসঅ্যাপ