এই ফ্রি Excel টেমপ্লেটে আর্থিক বিবরণী থেকে ১৬টা অঙ্ক বসালে কারেন্ট রেশিও, কুইক রেশিও, ডেট-ইকুইটি, ইন্টারেস্ট কভারেজ, DSCR, গ্রস ও নিট মার্জিন, ROA, ROE, ইনভেন্টরি থাকার দিন, পাওনা আদায়ের দিন আর দেনা পরিশোধের দিন চলতি আর আগের বছরের তুলনাসহ বের হয়। ব্যাংক লোনের আবেদনের আগে বা বোর্ড মিটিংয়ের জন্য কাজে লাগে।
অডিটের সময় অডিটর রেশিও অ্যানালাইসিস দিয়ে দেখেন কোন অঙ্ক আগের বছরের তুলনায় অস্বাভাবিক বদলেছে। ব্যাংক একই কাজ করে লোন দেওয়ার আগে। টেমপ্লেটটা সেই অডিট রেশিও অ্যানালাইসিস ফরম্যাট থেকে সরল করে বানানো।
এই পাতায় যা আছে
রেশিওগুলো কী বলে
| রেশিও | সূত্র | কী দেখায় |
|---|---|---|
| কারেন্ট রেশিও | চলতি সম্পদ ÷ চলতি দায় | এক বছরের মধ্যে দায় মেটানোর ক্ষমতা |
| কুইক রেশিও | (চলতি সম্পদ − ইনভেন্টরি) ÷ চলতি দায় | স্টক বিক্রি না করেই দায় মেটানোর ক্ষমতা |
| ডেট-ইকুইটি | মোট ঋণ ÷ মালিকানা স্বত্ব | ব্যবসায় মালিকের টাকা বনাম ধার |
| ইন্টারেস্ট কভারেজ | পরিচালন মুনাফা ÷ সুদ ব্যয় | সুদের কত গুণ মুনাফা |
| DSCR | (নিট মুনাফা + ডেপ্রিসিয়েশন + সুদ) ÷ (সুদ + মূল কিস্তি) | কিস্তি আর সুদ মেটানোর মতো নগদ আসে কিনা |
| গ্রস মার্জিন | (বিক্রি − COGS) ÷ বিক্রি | পণ্যে কত লাভ থাকে |
| ইনভেন্টরি থাকার দিন | ইনভেন্টরি ÷ COGS × ৩৬৫ | মাল গড়ে কত দিন গুদামে থাকে |
| পাওনা আদায়ের দিন | পাওনা ÷ বিক্রি × ৩৬৫ | টাকা গড়ে কত দিন বাজারে আটকে থাকে |
রেশিও খারাপ দেখালে কী করবেন
- আগে দেখুন অঙ্কগুলো ঠিক কিনা: স্টক বা পাওনা বেশি দেখানো, বা স্বল্পমেয়াদি ঋণকে দীর্ঘমেয়াদি দেখানোর মতো ভুল রেশিও বদলে দেয়
- এক বছরের অস্বাভাবিক কারণ থাকলে (বড় অর্ডারের জন্য স্টক কেনা, নতুন মেশিন) নোটে ব্যাখ্যা দিন
- ব্যাংকের সাথে কথা বলার আগে ব্যাখ্যা তৈরি রাখুন; বিবরণীর অঙ্ক বদলে রেশিও ভালো দেখানোর চেষ্টা করবেন না, ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট আর রিটার্নের সাথে মিলিয়ে দেখে
সাধারণ ধারণা বনাম আপনার ইন্ডাস্ট্রি
টেমপ্লেটের মন্তব্য কলামে সাধারণ ধারণা দেওয়া আছে, যেমন কারেন্ট রেশিও ১-এর বেশি ভালো। কিন্তু ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস ব্যবসার স্বাভাবিক রেশিও আলাদা। নিজের ইন্ডাস্ট্রির অন্য কোম্পানির সাথে আর নিজের আগের বছরের সাথে তুলনাই বেশি অর্থবহ। লোনের জন্য পূর্ণ ফাইল লাগলে দেখুন DVC সহ অডিটেড একাউন্টস।
সাধারণ প্রশ্নোত্তর
অঙ্কগুলো কোথা থেকে নেব?
অডিটেড বা খসড়া আর্থিক বিবরণী থেকে: আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী আর নোটস। বছরে পরিশোধযোগ্য ঋণের কিস্তি পাবেন ঋণের স্যাংশন লেটার বা রিপেমেন্ট শিডিউলে।
শুধু এক বছরের অঙ্ক থাকলে?
আগের বছরের কলাম খালি রাখুন, চলতি বছরের রেশিও ঠিকই আসবে।
আপনার হিসাবের কাজ নিয়ে কথা বলুন
প্রথম আলাপ ফ্রি। কাজ শুরুর আগে লিখিত দাম ও সময় পাবেন।
সম্পর্কিত পাতা
ব্যাংক লোনের জন্য DVC সহ অডিটেড একাউন্টস
লোন, রিনিউ বা লিমিট বাড়ানোর জন্য DVC সহ অডিটেড বিবরণী, বই থেকে অডিট পর্যন্ত।
সার্ভিসফাইনাল একাউন্টস তৈরি
ব্যালেন্স শিট, আয় বিবরণী, নগদ প্রবাহ, নোটস আর ফিক্সড অ্যাসেট শিডিউল।
বড় কোম্পানিগ্রুপের একাধিক কোম্পানির ফাইনাল একাউন্টস
প্রতিটা কোম্পানির আর্থিক বিবরণী, নোটস, শিডিউল আর ডেফার্ড ট্যাক্স এক ফরম্যাটে।
ফ্রি টেমপ্লেটফিক্সড অ্যাসেট রেজিস্টার ও ডেপ্রিসিয়েশন শিডিউল: ফ্রি Excel
এসেটভিত্তিক রেজিস্টার, RB ও SL ডেপ্রিসিয়েশন, শ্রেণিভিত্তিক শিডিউল আর ভেরিফিকেশন।
লিখেছে ইওএমএস হিসাব অ্যাকাউন্টস টিম। সর্বশেষ পর্যালোচনা: । আইন, অর্থ আইন, SRO আর সার্কুলারে নিয়ম বদলায়। এখানে দেওয়া হার ও সীমা কাজে লাগানোর আগে সর্বশেষ সরকারি সূত্র মিলিয়ে নিন।